• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Dainik Probas
Advertisement
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • probashi apps
    • বোয়েসেল
  • এশিয়া
    • Apps
    • Mobile
  • মধ্যপ্রাচ্য
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
  • ইউরোপ
    • পাসপোর্ট
  • আমেরিকা
    • USA
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • এজেন্সী
    • বায়রা
    • বিএমইটি
  • পাসপোর্ট
  • হজ্জ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
    • probashi apps
    • বোয়েসেল
  • এশিয়া
    • Apps
    • Mobile
  • মধ্যপ্রাচ্য
    • Gaming
    • Movie
    • Music
    • Sports
  • ইউরোপ
    • পাসপোর্ট
  • আমেরিকা
    • USA
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • এজেন্সী
    • বায়রা
    • বিএমইটি
  • পাসপোর্ট
  • হজ্জ
No Result
View All Result
Dainik Probas
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • এজেন্সী
  • পাসপোর্ট
  • হজ্জ
Home ইউরোপ স্টুডেন্ট ভিসা

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

Badhon by Badhon
June 14, 2026
in স্টুডেন্ট ভিসা
0
কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

কঠোর পরিশ্রম, ল্যাবরেটরির প্রতি একাগ্রতা আর প্রবল ইচ্ছাশক্তি থাকলে অ্যাকাডেমিক ক্যারিয়ারের শুরুর দিকের প্রতিবন্ধকতা যে কোনো বাধা হয়ে দাঁড়ায় না, তার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাইদুল আকবার মুরাদ। স্নাতক পর্যায়ে তুলনামূলক কম সিজিপিএ (CGPA) থাকা সত্ত্বেও সব সংশয় উড়িয়ে দিয়ে তিনি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায়। সম্প্রতি দেশটির এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটি (Emporia State University)-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

সাইদুল আকবার মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১তম ব্যাচ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ICE) বিভাগের ৪র্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নোবিপ্রবিতে শিক্ষা জীবন শেষে মুরাদ পাড়ি জমান মালয়েশিয়ায়। সেখানকার বিখ্যাত `ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং’ (University Malaysia Pahang) থেকে ২০২৩ সালে সফলতার সঙ্গে মাস্টার্স সম্পন্ন করেন। একই বছর উচ্চশিক্ষার চূড়ান্ত ধাপ হিসেবে যুক্তরাষ্ট্রের `ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপি’ (University of Southern Mississippi)-তে পিএইচডি গবেষণা শুরু করেন তিনি।

পিএইচডি চলাকালীন নিজের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে ল্যাবের কঠোর পরিশ্রমকে দেখছেন মুরাদ। তিনি জানান, বাইরের কোনো জরুরি কাজ না থাকলে দিনের সিংহভাগ সময়ই তিনি কাটাতেন গবেষণাগারে। তাঁর এই একাগ্রতার ফলও মেলে দ্রুত। অল্প সময়ের মধ্যেই বেশ কয়েকটি উচ্চমানের আন্তর্জাতিক আর্টিকেল প্রকাশিত হয় তাঁর। মুরাদের এমন কৃতিত্বে অভিভূত হয়ে তাঁর প্রফেসর তাঁকে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পরামর্শ ও দিকনির্দেশনা দেন, যা পরবর্তীতে তাঁর ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখে।

গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ পিএইচডি চলাকালীন দুটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন সাইদুল আকবার মুরাদ। একটি , হল অব ফেম (Hall of Fame) : যুক্তরাষ্ট্রে এই স্বীকৃতিকে অত্যন্ত সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়। অন্যটি, গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাওয়ার্ড (Graduate Research Award): যা প্রায় ২ হাজার ৫০০ জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তীব্র প্রতিযোগিতা শেষে মাত্র ২ জনকে এই পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে একজন ছিলেন মুরাদ।

পিএইচডি সম্পন্ন করার পর মুরাদের সামনে যুক্তরাষ্ট্রের দুটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার প্রস্তাব আসে। এর মধ্যে একটি ছিল ফ্লোরিডার `ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’ (University of South Florida) এবং অন্যটি কানসাসের `এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটি’।

সার্বিক দিক বিবেচনা করে তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে ‘এমপোরিয়া স্টেট ইউনিভার্সিটি’র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের অফারটি গ্রহণ করেন।

সাফল্যের অনুভূতি ব্যক্ত করে সাইদুল আকবার মুরাদ বলেন, “একটা সময় অনার্সের কম সিজিপিএ নিয়ে খুব চিন্তায় থাকতাম, আদৌ কোনোদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারব কি না। কিন্তু আমি কখনো আশা ছাড়িনি। নিজেসর্বোচ্চ চেষ্টাটুকু করেছি এবং বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আল্লাহ তাঁর অশেষ মেহেরবানীতে আমার জন্য একটি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি।”

তার এ সাফল্যে তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সহ নোবিপ্রবির সকলেই গর্বিত ও আনন্দিত।

Source: কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ
Previous Post

আমিরাতের ভিসা নিয়ে সুখবর

Badhon

Badhon

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Youtube

Stay Connected

  • Trending
  • Comments
  • Latest
গৌরবের মুকুট কার মাথায় উঠবে?

গৌরবের মুকুট কার মাথায় উঠবে?

May 30, 2026
ইতালিতে তীব্র গরমে ৮ দিনে ৯ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

ইতালিতে তীব্র গরমে ৮ দিনে ৯ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

May 31, 2026
ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

ইতালি স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

June 1, 2026
প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

May 30, 2026
প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রবাসীদের জন্য সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

0
গৌরবের মুকুট কার মাথায় উঠবে?

গৌরবের মুকুট কার মাথায় উঠবে?

0
ইতালিতে তীব্র গরমে ৮ দিনে ৯ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

ইতালিতে তীব্র গরমে ৮ দিনে ৯ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

0
আইইএলটিএস ছাড়াই মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, মিলবে টিউশন ফি ও বিমান ভাড়ার সুবিধা

আইইএলটিএস ছাড়াই মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, মিলবে টিউশন ফি ও বিমান ভাড়ার সুবিধা

0
কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

June 14, 2026
আমিরাতের ভিসা নিয়ে সুখবর

আমিরাতের ভিসা নিয়ে সুখবর

June 10, 2026
অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার স্কলারশিপ–২০২৬

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার স্কলারশিপ–২০২৬

June 8, 2026

প্রবাসীদের সমস্যা সমাধানে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন: ৬ মাসের মধ্যে মন্ত্রণালয়ে দৃশ্যমান পরিবর্তন আনা হবে – প্রবাসী কল্যাণ মন্ত্রী

June 7, 2026

Recent News

We bring you the best Premium WordPress Themes that perfect for news, magazine, personal blog, etc. Check our landing page for details.

Follow Us

Recent News

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

কম সিজিপিএ নিয়েও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নোবিপ্রবির মুরাদ

June 14, 2026
আমিরাতের ভিসা নিয়ে সুখবর

আমিরাতের ভিসা নিয়ে সুখবর

June 10, 2026
June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.