টিউশন ফি ছাড়াই চীনে স্নাতকোত্তরের সুযোগ, মিলবে মাসিক উপবৃত্তি
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে এসেছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয়ে ‘Schwarzman Scholars’ স্কলারশিপের আওতায় সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদি স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন মেধাবী শিক্ষার্থীরা।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৬ সালের এপ্রিল মাসে আবেদন গ্রহণ শুরু হবে এবং আগামী সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সিংহুয়া বিশ্ববিদ্যালয় ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা ও গবেষণার উৎকর্ষতার জন্য বিশ্বব্যাপী পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান, সাহিত্য, কলা ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।
স্কলারশিপে যা যা সুবিধা পাওয়া যাবে
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
আন্তর্জাতিক বিমান ভাড়ার খরচ
আবাসন সুবিধা
থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয়ের জন্য মাসিক উপবৃত্তি
বই ও শিক্ষা উপকরণ কেনার ভাতা
স্বাস্থ্যবিমা সুবিধা
ভ্রমণ ভাতা
আবেদনের যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে
২০২৬ সালের ১ আগস্টের মধ্যে বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে
নেতৃত্বদানের দক্ষতা থাকতে হবে
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
ইংরেজি দক্ষতার ন্যূনতম স্কোর
TOEFL iBT: ১০০
IELTS: ৭.০
Cambridge English Advanced (C1) বা Proficiency (C2): ন্যূনতম ১৮৫
প্রয়োজনীয় কাগজপত্র
জীবনবৃত্তান্ত (CV)
অনলাইন আবেদনপত্র
একাডেমিক ট্রান্সক্রিপ্ট
৩টি রেফারেন্স লেটার
ইংরেজি দক্ষতার সনদ
Statement of Purpose (SOP)
Leadership Essay
অন্যান্য প্রাসঙ্গিক সনদপত্র (যদি থাকে)
আবেদনের শেষ সময়
Schwarzman Scholars স্কলারশিপের জন্য আবেদন করার শেষ সময় সেপ্টেম্বর ২০২৬।
বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে পড়াশোনার এই সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।











